কাল খুলবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আগামীকাল মঙ্গলবার খুলে দেওয়া হবে। গত শনিবার নবনিযুক্ত উপাচার্য এ কে এম নূর-উন নবীর সভপতিত্বে ৩৩তম সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল জলিল মিয়ার অপসারণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে গত মাসে সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

৫ মে উপাচার্য আবদুল জলিল মিয়াকে অব্যাহতি দিয়ে অধ্যাপক নূর-উন নবীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। ৬ মে তিনি যোগদান করেন।