কাল চট্টগ্রামে বিতর্ক উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আগামীকাল শুক্রবার ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফবিডি) উদ্যোগে ‘গোয়ালিনী—আইআইইউসি প্রথম এনডিএফবিডি চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসব-১২’ অনুষ্ঠিত হবে। নগরের আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র মিলনায়তনে এর আয়োজন করা হয়েছে। উৎসবে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, বান্দরবান, কুমিল্লা ও নোয়াখালীর প্রায় ৫০০ বিতার্কিক অংশ নেবেন।