কাল চাঁদ দেখা কমিটির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামীকাল মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান করা হয়েছে। সন্ধ্যা সোয়া ছয়টায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা হবে। ধর্মপ্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া এতে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে তা জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।