কাল জাতীয় নবান্ন উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল রোববার পয়লা অগ্রহায়ণে জাতীয় নবান্ন উৎসব হবে। জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদ এই উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়।
সকাল ৭টা ১ মিনিটে শুরু হবে অনুষ্ঠান। দুই পর্বে বিভক্ত উৎসবের প্রথম পর্ব সকাল ৯টায় নবান্ন শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্ব বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান হয়।