কাল জামায়াতের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেওয়াসহ কয়েকটি দাবিতে কাল বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

আজ বুধবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। তবে বিক্ষোভের সুনির্দিষ্ট স্থান বা সময় বিবৃতিতে জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়, দলের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের ও ১৮-দলীয় জোটের আটক নেতা-কর্মী ও আলেমদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করে ‘প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত ট্রাইব্যুনাল’ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।