কাল জামায়াতের 'শান্তিপূর্ণ' বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে কাল বৃহস্পতিবার ‘শান্তিপূর্ণ বিক্ষোভ’ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান।
‘ফিলিস্তিনে অব্যাহতভাবে ইসরায়েলিদের গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনি বন্দীদের নিঃশর্ত মুক্তি ও জাতিসংঘের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে’ এ কর্মসূচি দেওয়া হয়।
বিবৃতিতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতের সব শাখার প্রতি আহ্বান জানানো হয়।