কাল টিআইসিতে হারানো দিনের গানের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাডেমি ফর সাউথ এশিয়ান কালচারাল হেরিটেজ ‘এ শুধু গানের দিন’ শীর্ষক হারানো দিনের গানের অনুষ্ঠানের আয়োজন করেছে।
আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী শাহরিয়ার খালেদ ও মালবিকা দাশ। অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অনুপম সেন। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।