কাল ঢাকা আসছেন নিশা দেশাই ও ওয়েন্ডি শারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল কাল বৃহস্পতিবার ঢাকায় আসছেন।
আজ বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ৩০ এপ্রিল থেকে ১ মে অনুষ্ঠিতব্য চতুর্থ অংশীদারত্ব সংলাপে আন্ডার সেক্রেটারি শারম্যান যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উন্নয়ন ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতাসহ বিশদ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়াদি আরও বিস্তৃত পরিসরে ও গভীরভাবে আলোচনার জন্য অংশীদারত্ব সংলাপটি সর্বোচ্চ ফোরাম।
আন্ডার সেক্রেটারি শারম্যান এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা বিসওয়াল বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করবেন।