কাল ঢাকায় নির্বাচনী প্রচারে নামছেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আগামীকাল বুধবার নির্বাচনী প্রচারে নামছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ঢাকা শহরে এটাই শেখ হাসিনার প্রথম নির্বাচনী প্রচার।
আজ মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
বেলা দুইটায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকার কাফরুলের আদর্শ উচ্চবিদ্যালয় মাঠ, বিকেল তিনটায় পল্লবী হারুন মোল্লা ঈদগা খেলার মাঠ ও পার্ক এবং বিকেল চারটায় উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন রবীন্দ্র সরণি এলাকায় প্রচার চালাবেন প্রধানমন্ত্রী।
এর আগে শেখ হাসিনা ফরিদপুর, গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জে নির্বাচনী জনসভায় ভাষণ দেন।