কাল তথ্যভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার তথ্যভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ গড়ার লক্ষে রাজধানীর সার্কিট হাউস রোডে বর্তমান চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রাঙ্গণে এই ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। খবর বাসসের।
গতকাল সরকারের এক তথ্যবিবরণীতে বলা হয়, এই ভবন হবে সরকারের তথ্য সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের মিলনস্থল। ৬০ কোটির বেশি টাকা ব্যয়ে প্রায় ৩৮ কাঠা জমির ওপর ১৬ তলাবিশিষ্ট এই ভবন নির্মাণ করা হবে। ভবনটিতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের কার্যালয় হবে।