কাল থেকে আ.লীগের সাংগঠনিক সফর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সফর আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। বৃহত্তর ১৯টি জেলায় কেন্দ্রীয় নেতারা জনসভা ও কর্মিসভা করবেন। ৩১ জুলাইয়ের মধ্যে সফর শেষ করা হবে। এ উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, মন্ত্রিসভার সদস্য, স্থানীয় মেয়র ও সাংসদদের সমন্বয়ে ১৯টি দল গঠন করা হয়েছে।সফরকালে আওয়ামী লীগের নেতারা দেশের বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে দলীয় নেতা-কর্মী ও জনগণকে অবহিত করবেন।