কাল থেকে আবার ৭২ ঘণ্টার অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শনিবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত আবারও টানা ৭২ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।
আজ শুক্রবার রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা করেন।
রিজভী বলেন, শীর্ষ নেতাদের নামে মামলা, নেতা-কর্মীদের ওপর জুলুম, নির্যাতন, গ্রেপ্তার ও একতরফাভাবে তফসিল ঘোষণার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার থেকে আজ ভোর পাঁচটা পর্যন্ত সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছিল ১৮-দলীয় জোট।