কাল থেকে আশুলিয়ার সব পোশাক কারখানা খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ায় বন্ধ থাকা সব পোশাক কারখানা আগামীকাল শুক্রবার থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম জানান, আগামীকাল শুক্রবার পোশাক কারখানাগুলো খোলা থাকবে। শ্রমিকেরা ইচ্ছে করলে এ দিন কাজ করতে পারেন। যারা কাজ করবেন তাঁরা ওভারটাইম (অতিরিক্ত মজুরি) পাবেন। তবে সব শ্রমিককে শনিবার থেকে কারখানায় আসতে হবে।

গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকা কারখানাগুলোর শ্রমিকদের ওই তিন দিনের কোনো মজুরি দেওয়া হবে না।

সভাপতি আরও বলেন, এটি আইনসম্মত। বেতন না দেওয়ার সিদ্ধান্তে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।