কাল থেকে কুমিল্লায় মহানগর গোধূলী ট্রেনের যাত্রাবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল শুক্রবার থেকে কুমিল্লা রেলস্টেশনে মহানগর গোধূলী আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হচ্ছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি বিকেল পাঁচটা ৩১ মিনিটে কুমিল্লা রেলস্টেশনে এসে থামবে। তিন মিনিট যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটিতে কুমিল্লার জন্য ৬৬টি আসন বরাদ্দ করা হয়েছে। এর মধ্য দিয়ে কুমিল্লাবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হলো। কুমিল্লা রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার গতকাল বুধবার সকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। কুমিল্লা শহরের টমছমব্রিজ এলাকার বাসিন্দা জাহিদ হাসান বলেন, চট্টগ্রামে দাপ্তরিক কাজে প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। চট্টগ্রাম থেকে কাজ সেরে বেলা দুইটার মধ্যে ওই ট্রেনে করে কুমিল্লায় রওনা দেওয়া যাবে। এতে যাত্রীরা উপকৃত হবে।