কাল থেকে জাপার সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বিক্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেতে আগ্রহীদের মধ্যে আগামীকাল শুক্রবার থেকে আবেদনপত্র বিক্রি শুরু হবে। আজ বৃহস্পতিবার দুপুরে জাপার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্র জানায়, আবেদনপত্র ১৯ জানুয়ারি রোববার বিকেল পাঁচটা পর্যন্ত বিক্রি হবে। পরদিন জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে বেলা ১১টা থেকে প্রার্থীদের সাক্ষাত্কার গ্রহণ করা হবে। জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের জন্য পাঁচ হাজার টাকা দলীয় তহবিলে জমা দিতে হবে।