কাল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের কাছে কাল শুক্রবার থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে।অগ্রিম টিকিট বিক্রির সময় টিকিট কালোবাজারি প্রতিরোধে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া ঈদের আগে তিন দিন ও ঈদের পরে পাঁচ দিন ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ করা হবে। বাসস।