কাল থেকে তিন দিন মুজিবনগরে নানা বিধিনিষেধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ থেকে ১৭ এপ্রিল সকাল পর্যন্ত মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সে জনসাধারণের প্রবেশের জন্য নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মেহেরপুর পুলিশ। ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সময় এ কথা বলা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে স্থান করে নিয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৭ এপ্রিল মন্ত্রী, সাংসদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মুজিবনগরে আসবেন। এ কারণে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। অনুষ্ঠানস্থলসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চটিকে বিশেষ গুরুত্ব দিয়ে ৩২টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের কাজ চলছে। মোতায়েন থাকবে বিপুলসংখ্যক পুলিশ সদস্য, র্যা বসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। দেশের বিভিন্ন স্থান থেকে যারা পরিবহনে আসবে, তাদের মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে গাড়ি রেখে হেঁটে ভেতরে প্রবেশ করতে হবে। অনুষ্ঠানে কেউ ব্যাগ, পানির বোতল নিয়ে ঢুকতে পারবে না।
জেলা প্রশাসন সূত্র জানায়, ১৭ এপ্রিল মুজিবনগরের আম্রকাননে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে মুজিবনগর উদ্যাপন পরিষদের আহ্বায়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।