কাল থেকে তিন দিনের ঈদের ছুটি
ঈদের আগে আজ বৃহস্পতিবার শেষ কর্মদিবস। কাল থেকে সারা দেশে ঈদের সরকারি ছুটি। তিন দিনের ছুটি শেষে আগামী সোমবার আবার শুরু হবে কর্মব্যস্ত দিন।এবার ঈদের ছুটি নিয়ে দেশের মানুষ কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। অনেকে ভেবেছিলেন, ঈদের ছুটি শুরু হবে আজ বৃহস্পতিবার। কেউ ভেবেছিলেন, এবার ঈদের ছুটি হবে পাঁচ দিন।এ বিষয়ে সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ গতকাল প্রথম আলোকে বলেন, আগের নির্ধারিত সময়ে ঈদের ছুটি হচ্ছে। এ নিয়ে নতুন করে ঘোষণা দেওয়ার কোনো দরকার নেই।শুক্র ও শনিবার ঈদের ছুটির মধ্যে পড়ায় সরকারি কর্মচারী-কর্মকর্তারা ছুটি ভোগ করতে পারবেন মাত্র এক দিন। শুক্র-শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। তার সঙ্গে যোগ হচ্ছে মাত্র এক দিন—রোববার।প্রসঙ্গত, ব্যবসায়ীদের সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঈদের ছুটি পাঁচ দিন করার জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে প্রস্তাব দেয়। পরে সংস্থাপন মন্ত্রণালয় এ প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠালে প্রধানমন্ত্রী তা নাকচ করে দেন।