কাল থেকে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ঈদে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লার দাউদকান্দির টোল প্লাজা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী। এ সময় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি রাস্তায় অবৈধ পার্কিংয়ের জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য উপজেলা প্রশাসনগুলোকেও নির্দেশ দিয়েছেন তিনি। মেঘনা-গোমতী সেতু এলাকায় যানবাহন পারাপারে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য লোকবল বৃদ্ধির করতে টোল প্লাজা কর্তৃপক্ষকে নির্দেশ দেন যোগাযোগমন্ত্রী।