কাল থেকে মাসব্যাপী কর্মসূচি ১৪ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ১০ ডিসেম্বর থেকে সারা দেশে মাসব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল। গতকাল রোববার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ কথা জানান।
বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালনের সময় বিরোধী দলের ডাকা হরতাল অবরোধ কর্মসূচির সমালোচনা করেন নাসিম।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সাহারা খাতুন, নূহ-উল-আলম লেনিন, জাসদের মইন উদ্দিন খান বাদল, শরিফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায় প্রমুখ।
কাল মঙ্গলবার বেলা দুইটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের ব্যানারে সমাবেশ হবে। গতকাল আওয়ামী লীগের ধানমনিন্ডর কার্যালয়ে এক বৈঠকে এ কর্মসূচি নেওয়া হয়।