আজ থেকে মিলবে রেলের ফিরতি টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন শেষে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ২৯ ও ৩০ সেপ্টেম্বর যাত্রার অগ্রিম টিকিট আজ শনিবার থেকে বিক্রি করবে।

বাংলাদেশ রেলওয়ের রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

প্রতিদিন সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রীকে সর্বাধিক চারটি টিকিট দেওয়া হবে এবং বিক্রীত টিকিট ফেরত নেওয়া হবে না।

বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা স্টেশনে টিকিট বিক্রি কার্যক্রম তদারকি করবেন। বাসস