কাল থেকে শুরু হচ্ছে সমরাস্ত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আউটার স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী কাল শনিবার থেকে শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। প্রদর্শনী সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলে সেনাসূত্র জানিয়েছে।সেনাসূত্র জানায়, প্রদর্শনীতে সেনাবাহিনীর ব্যবহূত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শিত হবে। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রদর্শনী চলবে। আগামী সোমবার বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনী শেষ হবে।