প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭ উদ্যাপনের অংশ হিসেবে কাল বৃহস্পতিবার থেকে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে সমরাস্ত্র প্রদর্শন করা হবে। সেখানে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন ধরনের সমরাস্ত্র জনসাধারণের প্রদর্শনের জন্য রাখা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক ঘোষণায় এসব তথ্য জানানো হয়েছে। ২৩, ২৬, ২৭ ও ২৯ মার্চ প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এবং ২৪ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ২৯ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাধারণের সঙ্গে সঙ্গে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে কোনো স্কুলব্যাগ, হাতব্যাগ, ভ্যানিটি ব্যাগ, ব্যাগপ্যাক, মোবাইল ফোন, ক্যামেরা ইত্যাদি বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক