কাল থেকে সারা দেশে পেট্রলপাম্পে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ নয় দফা দাবিতে আগামীকাল রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডেকেছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ঐক্য পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মবিরতির কথা জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার ভোর ছয়টা থেকে সারা দেশে পেট্রলপাম্পে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন, বিক্রি ও বিপণন বন্ধ থাকবে।ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে: ডিজেল বিক্রিতে ৩ দশমিক ৪ শতাংশ, পেট্রল ও অকটেন বিক্রিতে ৪ শতাংশ কমিশন নির্ধারণ, ট্যাংক লরির ভাড়া বৃদ্ধি ইত্যাদি। ১৩ জানুয়ারি পরিষদ এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারকে ১৯ জানুয়ারি (শনিবার) পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের আহ্বায়ক নাজমুল হক বলেন, জ্বালানি তেলের যে কমিশন এখন তাঁরা দাবি করছেন, তা যৌক্তিক বিবেচনায় নিয়ে সরকার আগেই মেনে নিয়েছে। কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। এ অবস্থায় কর্মবিরতিতে যাওয়া ছাড়া আর কিছু করার নেই।