কাল থেকে সিলেটে শুরু হচ্ছে বেঙ্গল সংস্কৃতি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বুধবার থেকে সিলেটে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী মানবিক সাধনায় বেঙ্গল সংস্কৃতি উৎসব। নগরের মাছিমপুর এলাকার আবুল মাল আবদুল
মুহিত ক্রীড়া কমপ্লেক্সে উৎসব চলবে ৩ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা চারটা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে এই উৎসব।
তবে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি উৎসব শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। এ উৎসবে অংশ নেবেন ৩৮৩ জন সংগীতশিল্পী-নৃত্যশিল্পী-চিত্রকর-নাট্যকুশলী-লেখক-কবি। শিল্পী-কুশলীদের অংশগ্রহণে সংখ্যার বিচারে এটিই দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন বলে আয়োজকেরা জানিয়েছেন।
উৎসবটি উৎসর্গ করা হয়েছে জ্ঞানতাপস আবদুর রাজ্জাককে। ইনডেক্স গ্রুপ নিবেদিত এ উৎসবের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশন। সহযোগিতায় রয়েছে ঢাকা ব্যাংক। কয়েকটি মঞ্চে এ অনুষ্ঠান হবে। মূল অনুষ্ঠান হবে সৈয়দ মুজতবা আলী এবং হাসন রাজা মঞ্চে।