কাল থেকে ১১ জেলায় সফর শুরু করবে আ.লীগ
সারা দেশে বিএনপি-জামায়াতের অপতত্পরতা রুখতে এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে আগামীকাল থেকে ১১টি জেলায় সফর শুরু করবে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে গঠিত চারটি দল।
আজ রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা, নড়াইল, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম অর্থাত্ ১১টি জেলায় সফর করবে দলগুলো। টিমের সমন্বয়ক ও সদস্যদের নামের তালিকা দেওয়া হলো:
দল-১-এর সদস্যরা সফর করবেন সাতক্ষীরা ও নড়াইল জেলা। এর সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সাংসদ বি এম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন। দলের অন্য সদস্যরা হলেন সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান, আশরাফুন নেসা মোশাররফ, মোল্লা আবু কাওসার, বদিউজ্জামান সোহাগ, কামরুজ্জামান চুন্নু, সাইদুল করিম, শেখ জাহাঙ্গীর আলম, মো. নাজির মিয়া, তাপস পাল, দেলোয়ার হোসেন, শিরিন রোকসানা, আসাদুল হক, নার্গিস মাহাতাব, যুব মহিলা লীগ, নুসরাত জাহান, জয়দেব নন্দী, মোস্তাফিজুর রহমান ও তরিকুল।
দল-২-এর সদস্যরা সফর করবেন নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট এবং গাইবান্ধা। দলটির সমন্বয়ন করবেন সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী। দলের অন্য সদস্যরা হলেন ফজলুল হক, শামসুল হক, পিনু খান, নাজমা আক্তার, অপু উকিল, সিদ্দিকী নাজমুল আলম, সমির চন্দ্র, রশিদ উল্লাহ, এমরান হোসেন, নির্মল রঞ্জন গুহ, এ কে এম আজিম, ফিরোজ হুসাইন, নাফিউল করিম, মানিক ঘোষ, এনাম-ই-খুদা, ইয়াসমিন হোসেন, উম্মে কুলসুম, মনোয়ারুল ইসলাম, মিজানুর রহমান ও শাহনেওয়াজ প্রধান।
দল-৩-এর সদস্যরা সফর করবেন সিরাজগঞ্জ, নাটোর ও রাজশাহী জেলা। দলটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন আবু সাঈদ আল মাহমুদ। দলের অন্য সদস্যরা হলেন আবদুস সাত্তার, সিদ্দিকী নাজমুল আলম, মতিউর রহমান, নুরুল কুতুব, আবু আহমেদ, মাহমুদা খাতুন, শিখা চক্রবর্তী, কোহেলী কুদ্দুস, আদিবা আঞ্জুম, লায়েব উদ্দিন, মিজানুর রহমান, তানভীর সাকিল, খায়রুল হাসান, আসাদুর রহমানু, রফিকুল ইসলাম, শাখাওয়াত হোসেন, আতিকুল হক, শাহিনুর রশিদ, মোহাম্মদ মমিন এবং আল মাহমুদ সরকার।
দল-৪-এর সদস্যরা সফর করবেন লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলা। দলটির সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আহমদ হোসেন, এনামুল হক শামীম। দলটির সঙ্গে আরও থাকবেন সাফিয়া খাতুন, শুক্কুর মাহমুদ, মোতাহার হোসেন, সফর আলী, আতাউর রহমান, মহিউদ্দিন মহি, আমির হোসেন গাজী, আজাহার হোসেন, অঞ্জলী, গাজী জসীম উদ্দিন, মঈনউদ্দিন, মফিজুর রহমান, সৈয়দ নুরুল ইসলাম, শেখ সোহেল রানা টিপু, জিয়াউদ্দিন, মোস্তাফা ইকবাল, জহিরুল ইসলাম চৌধুরী, ডেইজি সরোয়ার, আশফুন্নেসা পারুল, ইমামুল হক সরকার, রিয়াজউদ্দিন চৌধুরী, রিয়াজউদ্দিন রিয়াজ, মোর্শেদুল আলম চৌধুরী, এহতেশামুল হাসান, আনোয়ার হোসেন এবং শওকত ইসলাম।
এই সফরের কর্মসূচিকে সফল ও সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের নেতাদের দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।