কাল দিনাজপুরে হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর শহর শাখার সভাপতি মো. মতিউর রহমানকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে আগামীকাল বুধবার দিনাজপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ছাত্রশিবির।
জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিবিরের আন্দোলনে বেসামাল হয়ে সরকার গ্রেপ্তার নির্যাতনের পথ বেছে নিয়েছে। শহর শাখার সভাপতি মো. মতিউর রহমানকে পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে কাল দিনাজপুরের ১৩ উপজেলায় একযোগে হরতাল আহ্বান করা হয়েছে।