কাল দুবাই যাচ্ছেন রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব ইসলামি অর্থনৈতিক ফোরামের (ডব্লিউআইইএফ) দশম বৈঠকে যোগ দিতে আগামীকাল সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে যুক্তরাজ্যের লন্ডনে ডব্লিউআইইএফের সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি।
আগামীকীল সকাল নয়টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়বেন। আগামী মঙ্গলবার শুরু হতে যাওয়া ডব্লিউআইইএফ সম্মেলনের উদ্বোধনী দিনেই বক্তব্য দেবেন রাষ্ট্রপতি। তিন দিনের সফর শেষে বুধবার দেশে ফিরবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। তিনি আগামীকাল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।