কাল দূরবীক্ষণযন্ত্রে বৃহস্পতির চাঁদ পর্যবেক্ষণ করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শনিবার দূরবীক্ষণযন্ত্রের মাধ্যমে বৃহস্পতি গ্রহের চাঁদ দেখার আয়োজন করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাল রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে বৃহস্পতি পর্যবেক্ষণের জন্য ক্যাম্প বসবে। পর্যবেক্ষণের সুযোগ থাকবে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। এ ছাড়া আগ্রহী দর্শকদের জন্য মহাকাশ সম্পর্কে নানা বিষয়ে আলোচনা করা হবে।