কাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান সফরে বাংলাদেশের অর্জন, কূটনৈতিক সাফল্য এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আগামীকাল শনিবার বিকেল চারটার দিকে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ কথা জানানো হয়।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে ২৪ মে রাতে জাপান সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার তিনি দেশে ফেরেন।
৫ জানুয়ারির নির্বাচনের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম জাপান সফরে যান।