কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তারানকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো আগামীকাল বিকেল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চার দিনের সফরে গত শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান তারানকো। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে তিনি জাতিসংঘের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

এরই মধ্যে আর্জেন্টিনার নাগরিক তারানকো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। আজও প্রধান নির্বাচন কমিশনার, আওয়ামী লীগ এবং জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তারানকো। কাল মঙ্গলবার রাতে তিনি ঢাকা ত্যাগ করতে পারেন।