কাল প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের একটি দল কাল বৃহস্পতিবার বৈঠক করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা ১১টার দিকে এ বৈঠক হবে।

নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতায় জন্য ব্যবসায়ীরা এ উদ্যোগ নিয়েছেন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন। এই দলটি রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেছে।

এ ব্যাপারে এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘ব্যবসায়ীদের প্রতিনিধিদলটি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা করেছিল, প্রধানমন্ত্রীর সঙ্গেও সেসব ব্যাপারে আলোচনা হবে। এ ছাড়া রাজনৈতিক সংকট নিয়ে খালেদা জিয়া ব্যবসায়ী প্রতিনিধিদলকে যে বিষয় বলেছেন, তাও কাল প্রধানমন্ত্রীকে জানানো হবে।’