প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে চিকিৎসক সমাজ।
গতকাল রোববার রাজধানীসহ বিভিন্ন জেলায় সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ডাকে এই কর্মসূচি পালিত হয়। একই দাবিতে আগামীকাল মঙ্গলবার সারা দেশে চিকিৎসকেরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। ঢাকায় গতকাল দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত চিকিৎসকেরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।