কাল ফরিদপুরে ভাষা প্রতিযোগ
আগামীকাল শুক্রবার এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের ফরিদপুর অঞ্চলের উৎসব অনুষ্ঠিত হবে। শুরু হবে সকাল নয়টায়। স্থান ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণ। এ প্রতিযোগে গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুরের এক হাজার ২০০ প্রতিযোগী অংশ নেবে। জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব উদ্বোধনের পর অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত পরীক্ষা। এরপর থাকবে আকর্ষণীয় প্রশ্ন-উত্তর পর্ব ও নানা সাংস্কৃতিক আয়োজন। সবশেষে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সকাল সাড়ে আটটার মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের পোশাক পরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
১৫ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে ভাষা প্রতিযোগের কুষ্টিয়া অঞ্চলের উৎসব। স্থান কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণ। ওই অঞ্চলের প্রতিযোগীদের সকাল আড়ে আটটার মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে হবে।