কাল বর্ষা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শুক্রবার আষাঢ়ের প্রথম দিনে বর্ষা উৎসবের আয়োজন করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে দিনভর উৎসবের কার্যক্রম চলবে।গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে উৎসবের কর্মসূচি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন গোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী। উপস্থিত ছিলেন গোষ্ঠীর সহসভাপতি নিগার চৌধুরী, তৌহিদ জাহাঙ্গীর ও বাংলালিংকের পক্ষে ম্যানেজার শিবলী সাদিক। তাঁরা জানান, সকাল সাতটায় শাস্ত্রীয় সংগীতশিল্পী অসিত দের মিয়ামল্লার ও মেঘমল্লার রাগ পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হবে। এরপর থাকবে বর্ষা নিয়ে আলোচনা, বিশিষ্ট শিল্পীদের একক সংগীত এবং বিভিন্ন সংগঠনের দলীয় সংগীত নৃত্য ও আবৃত্তি। উৎসবে সহায়তা দিচ্ছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।