কাল বায়তুল মোকাররমে গোলাম আযমের জানাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের জানাজা আগামীকাল শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এর পরই যত দ্রুত সম্ভব তাঁর লাশ মগবাজারের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আজ শুক্রবার রাত পৌনে সাতটার দিকে রাজধানীর মগবাজারের কাজি অফিস লেনের বাসার সামনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী। তিনি সাংবাদিকদের বলেন, আগামীকাল সকাল নাগাদ তাঁর তিন ভাই ইংল্যান্ড থেকে ঢাকায় আসবেন। পরিবারের আর কারও আসার সম্ভাবনা নেই।

আরও জানতে পড়ুন: