কাল বিএনপির কালো পতাকা মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার ঘটনার প্রতিবাদে আগামীকাল সোমবার রাজধানী ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, নিয়মবহির্ভূতভাবে মন্ত্রীরা মন্ত্রিসভার বৈঠক করেছেন। এর প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলের সব ইউনিটকে নিজেদের কৌশল অনুযায়ী এ কর্মসূচি পালনের কথা বলেন তিনি।