কাল বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ তিন নেতার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে কাল সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সারা দেশের জেলা, উপজেলা, মহানগরে এবং ঢাকায় থানায় থানায় এই কর্মসূচি পালন করা হবে।
আজ রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাত্ক্ষণিক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালামকে তিন মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
দলের নেতাদের কারাগারে পাঠানোর সমালোচনা করে রিজভী বলেন, সরকারের এমন দমন-পীড়নে তাঁদের দলের ঐক্য আরও সুদৃঢ় হবে। তিনি অবিলম্বে নেতাদের মুক্তি দাবি করেন।