কাল বিএনপির সংসদীয় দলের বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় সাংসদদের এক বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। কাল মঙ্গলবার রাত আটটার দিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক হবে।
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক আজ সোমবার রাতে প্রথম আলো ডটকমকে বলেন, বিএনপিদলীয় সাংসদদের কাল রাত আটটায় এক বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার প্রস্তাবের পরই কাল এ বৈঠক ডাকেন বিরোধীদলীয় নেতা।