কাল বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের ভারত সফর নিয়ে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বিকেল সাড়ে চারটায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ সোমবার প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন আগামীকালের সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সন্ধ্যা সাতটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এরপর গণভবনে পৌঁছালে সেখানেও আগে থেকে উপস্থিত দলের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। গত শুক্রবার প্রধানমন্ত্রী ভারত সফরে যান।