কাল বিকেলে সংবাদ সম্মেলন খালেদা জিয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও ১৮-দলীয় জোট নেত্রী খালেদা জিয়া কাল বুধবার বিকেল চারটায় সংবাদ সম্মেলন করবেন। রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
গতকাল সোমবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশান কার্যালয়ে ১৮-দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠক করেন। কাল খালেদা জিয়ার সংবাদ সম্মেলন করার বিষয়ে ওই বৈঠকে সিদ্ধান্ত হয়।
দলীয় সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচির ঘোষণার পাশাপাশি ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিএনপি ও জোটের পর্যবেক্ষণ তুলে ধরবেন খালেদা জিয়া।
দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন ২৯ জানুয়ারি সারা দেশে হরতালের কর্মসূচি দিতে পারে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। গতকালের বৈঠক শেষে জোটের এই সিদ্ধান্তের কথা জানান ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিন।