কাল বিক্ষোভ, পরশু গায়েবানা জানাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
bnp--logo
bnp--logo

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। পরদিন শুক্রবার হরতালে নিহতদের স্মরণে গায়েবানা জানাজার আয়োজন করবে দলটি।
আজ সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব কর্মসূচি নেওয়া হয় বলে জানিয়েছে দলীয় একটি সূত্র।
ওই সূত্র জানায়, রাত সাড়ে আটটা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান প্রমুখ।