কাল বিজিএমইএর সঙ্গে খালেদা জিয়ার মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
রাত সাড়ে আটটায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলো ডটকমকে আজ সোমবার এ কথা জানান।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে জনসভার পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন খালেদা জিয়া। এর আগে তিনি শিক্ষক, প্রকৌশলী, কৃষিবিদ, চিকিত্সক প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেছেন।