কাল বুধবার সারা দেশে হরতাল ডেকেছে শিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির।গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এই হরতাল ডাকেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার। হরতাল ডাকার কারণ হিসেবে বিবৃতিতে দাবি করা হয়, শিবিরের নেতা আজিজুর রহমান, তাজাম্মুল আলী, আবদুস সালাম, আনোয়ারুল ইসলাম, ওয়ালী উল্লাহ ও আল মুকাদ্দাস নিখোঁজ আছেন। তাঁদের সন্ধান দেওয়া; সংগঠনের নেতা নুরুল আমিন ও জাকির হোসেনকে আদালতে হাজির করা এবং শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনসহ গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে এ হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে।