কাল বৈঠকে বসছে আ.লীগ সংসদীয় বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের এক সপ্তাহ আগে বৈঠকে বসছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। আগামীকাল বুধবার বেলা ১১টায় আওয়ামী সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংসদীয় বোর্ডের সদস্যসচিব স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদীয় বোর্ডের সব সদস্যকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

দলটির উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। বৈঠকে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে দলটির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। এর আগে দলের সংসদীয় বোর্ডের বিশেষ আমন্ত্রণে ২৪ নভেম্বর মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন দলটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা।