কাল ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করতে কাল ১০ ডিসেম্বর সারা দেশে ২ কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ছয় মাস থেকে এক বছর বয়সী শিশুকে নীল ক্যাপসুল এবং এক থেকে ছয় বছর বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।