কাল রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল রোববার রংপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবি ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে এই হরতাল আহ্বান করা হয়।
আজ শনিবার বিকেল পাঁচটার দিকে শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই হরতাল ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন।