কাল রমনা পার্কে গাছ চেনানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুপল্লবের আয়োজনে কাল শুক্রবার সকাল সাড়ে আটটায় রমনা পার্কের বটমূলে নবম ‘গাছ দেখা গাছ চেনা’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে গাছ চেনানোর জন্য উপস্থিত থাকবেন অধ্যাপক দ্বিজেন শর্মা, কথাসাহিত্যিক ও নিসর্গী বিপ্রদাশ বড়ুয়া, বোটানিস্ট শামসুল হক, পাখি পর্যবেক্ষক শরীফ খান এবং নিসর্গী মোকারম হোসেন। আগ্রহী প্রকৃতিপ্রেমিকদের যথাসময়ে রমনা বটমূলে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।