কাল রাঙামাটিতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলায় ২০১৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। প্রথম আলোর উদ্যোগে ও রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় প্রথম আলো রাঙামাটি বন্ধুসভার তত্ত্বাবধানে এ সংবর্ধনা দেওয়া হবে।
রাঙামাটি শহরের রাজবাড়ি সড়কের শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল ১০টায় শুরু হবে অনুষ্ঠান।