কাল রামুতে যাচ্ছেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রুত পাল্টে যাচ্ছে কক্সবাজা জেলার রামুর দৃশ্যপট। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে রামুর ক্ষতিগ্রস্ত ১২টি বৌদ্ধমন্দিরের নির্মাণকাজ। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিয়ন্ত্রণে চলছে পুড়ে যাওয়া বসতবাড়ি তৈরির কাজ।এ অবস্থায় আগামীকাল শনিবার বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া রামু সফরে আসছেন। তবে বিএনপির নেতারা বলছেন, খালেদা জিয়া রামু সফরে আসছেন বলেই সরকার তাড়াহুড়ো করে বৌদ্ধমন্দিরের ধ্বংসস্তূপগুলো সরিয়ে ফেলেছে। খালেদা জিয়ার ‘সম্প্রীতি সমাবেশ’ যাতে না হয়, তার জন্য বৌদ্ধধর্মীয় নেতাদের রামু ত্যাগে বাধ্য করা হচ্ছে। রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে কাল বেলা তিনটায় সম্প্রীতি সমাবেশে খালেদা জিয়ার ভাষণ দেওয়ার কথা রয়েছে।